ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামা উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহের জমজমাট আয়োজন

blank

দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহটির উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে ৩০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়, যেখানে স্থানীয় খামারীরা খামারজাত পণ্য, প্রযুক্তি, উদ্ভাবনী উদ্যোগ এবং সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। দুগ্ধ, ডিম, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পশুখাদ্য ও বিভিন্ন আধুনিক খামার ব্যবস্থাপনা প্রদর্শনীতে বিশেষ নজর কাড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষতা বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, প্রশিক্ষণসহ খামারীদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খানসামার খামারীরা আরও শক্তিশালী হয়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী খামারীগণ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক দিকনির্দেশনা এই উপজেলার উৎপাদন ও কর্মসংস্থানকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে সেরা প্রদর্শনীর ভিত্তিতে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খামারী প্রশিক্ষণ, রোগ নির্ণয় ক্যাম্প এবং সচেতনতামূলক কার্যক্রম চলবে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

খানসামা উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহের জমজমাট আয়োজন

প্রকাশের সময় : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫