ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

blank

দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিনের কর্মসূচির শুরুতে উপজেলার আত্রাই নদীর পূর্বপাশে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান এবং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশের সময় : ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫