ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতে ইরানি হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা চলছে জার্মানিতে

blank

ইরানের প্রতিশোধমূলক ড্রোন হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এ হামলায় মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন পদবির প্রায় শতাধিক সেনা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েতের শুয়াইবা বন্দরের কাছে চালানো ওই হামলায় অন্তত ৬ জন মার্কিন ‘আর্মি রিজার্ভ’ সদস্য নিহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

আহত মার্কিন সেনাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত তিনটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল যুক্তরাষ্ট্রে এবং অপরটি জার্মানিতে অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন সেনার অবস্থা অত্যন্ত গুরুতর। আহতদের অনেকেই মাথায় গুরুতর আঘাত (ট্রমাটিক ব্রেন ইনজুরি) ও মারাত্মক পোড়া ক্ষতে ভুগছেন। চিকিৎসকদের আশঙ্কা, অবস্থা সংকটাপন্ন হওয়ায় অন্তত একজন সেনার হাত বা পা কেটে ফেলার (অ্যাম্পুটেশন) প্রয়োজন হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের জেরে ওই অঞ্চলে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে তাদের সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে, ঠিক তখনই পাল্টা জবাব হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্রমাগত মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

জনপ্রিয় খবর
blank

দীর্ঘ ১১ বছর আত্মগোপনে, অবশেষে পুলিশের জালে গ্রেফতার ডাকাতি মামলার আসামি

কুয়েতে ইরানি হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা চলছে জার্মানিতে

প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬