খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের মোট ১৬টি বিভাগে ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির যোগ্যতা:
এসএসসি/সমমান
* ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
এইচএসসি/সমমান
* ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে অথবা
* ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘A’ লেভেল সার্টিফিকেট অর্জন করতে হবে।
* গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ের মোট জিপিএ কমপক্ষে ১৮.০০ হতে হবে।
* গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে এককভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
* বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
‘O’ লেভেল / ‘A’ লেভেল
* ‘O’ লেভেলে পাঁচ বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড।
* ‘A’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘B’ গ্রেড।
* বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জীববিজ্ঞানে ন্যূনতম ‘B’ গ্রেড।
বিদেশি শিক্ষা বোর্ড:
* উচ্চ মাধ্যমিকে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে আলাদাভাবে ৭৫% নম্বর/সমমান।
* মাধ্যমিকে গড়ে কমপক্ষে ৭০% নম্বর।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন:
আবেদনকারীদের মধ্যে থেকে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ের গ্রেড পয়েন্টের ভিত্তিতে ১২ হাজার প্রার্থীর একটি মেধাতালিকা প্রকাশ করা হবে। ১২ হাজারতম অবস্থানে একাধিক শিক্ষার্থী থাকলে পৃথকভাবে প্রতিটি বিষয়ের গ্রেড বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি:
* আবেদন শুরু: ৩ ডিসেম্বর সকাল ১০টা
* আবেদন শেষ: ১৩ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট
* আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ১৪ ডিসেম্বর বিকাল ৫টা
* যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২০ ডিসেম্বর
* ভর্তি পরীক্ষা: ১৫ জানুয়ারি ২০২৬
MCQ: সকাল ৯:৩০ – দুপুর ১২:৩০
মুক্তহস্ত অঙ্কন (শুধু বিআর্ক): দুপুর ১২:৪৫ – ১:৪৫
* মেধাতালিকা, বিভাগ পছন্দ ও ভর্তির নিয়মাবলী প্রকাশ: ১ ফেব্রুয়ারি।
“আসনসংখ্যা”
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ:
* সিভিল ইঞ্জিনিয়ারিং (CE): ১২০
* BECM: ৬০
* URP: ৬০
* আর্কিটেকচার: ৪০
ইইই অনুষদ:
* EEE: ১২০
* CSE: ১২০
* ECE: ৬০
* BME: ৩০
* MSE: ৬০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ:
* ME: ৬০
* IPE: ৬০
* LE: ৬০
* TE: ৬০
* ESE: ৩০
* ChE: ৩০
* MTE: ৩০
পরীক্ষার ধরন:
* MCQ পদ্ধতিতে ৩ ঘণ্টার পরীক্ষা, মোট ৫০০ নম্বর।
* প্রশ্নের বিষয়: গণিত, পদার্থবিদ্যা, রসায়ন (এইচএসসি ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী) এবং Functional English।
* বিআর্ক প্রার্থীদের অতিরিক্ত ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।
এছাড়াও ভর্তিসংক্রান্ত সকল তথ্য admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
সহায়তার জন্য অফিস চলাকালে যোগাযোগ: 01799273655
ই-মেইল: [admission@kuet.ac.bd](mailto:admission@kuet.ac.bd)

কুয়েট প্রতিনিধি 
























