ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দর উন্নয়নে বিএনপির বিকল্প নেই: এবিএম মোশাররফ

blank

পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটাসহ পটুয়াখালী-৪ আসনের আগামী দিনের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কলাপাড়া পৌর শহরের মিনি মার্কেটে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল ইসলাম ও বেহেশতের কথা বলে সহজ-সরল ধর্মভীরু ভোটারদের বিভ্রান্ত করে নানা কৌশলে ভোট আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন তথা পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। কারণ, এই জনপদের উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিই শুরু করেছিল।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শফিকুল হক পনির। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

ভোটারদের উদ্দেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দরের আগামী দিনের উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। কে কোন দল করেন, তা বড় বিষয় নয়- অন্তত উন্নয়নের স্বার্থে এবার ধানের শীষ প্রতীকে ভোট দিন।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দর উন্নয়নে বিএনপির বিকল্প নেই: এবিএম মোশাররফ

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬