পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় আধুনিক মানের নতুন রেস্টুরেন্ট ‘চুলা’-র উদ্বোধন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শেষ বিকালে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় হোটেল রূপন্তী সংলগ্ন এই রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচশত আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন।
রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “কুয়াকাটায় স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত খাবার সরবরাহের অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ।”
‘চুলা’ রেস্টুরেন্টে নিয়মিত চাইনিজ ও বাংলা খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি সব ধরনের পার্টি বুকিং, কর্পোরেট ট্যুর ও প্যাকেজ বুকিং সুবিধাও থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
শিল্পীর শৈল্পে সাজানো এমন দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট কুয়াকাটায় পর্যটকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে- এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কুয়াকাটা প্রতিনিধি 




















