ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

blank

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজনন এর উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ স্টলসমূহ পরিদর্শন করেন। প্রদর্শনী মেলায় ৩০টি স্টলে গরু, ঘোড়া, ছাগল, হাঁস-মুরগি, বিভিন্ন প্রকারের পাখিসহ প্রাণিসম্পদ বিষয়ক প্রযুক্তিসমূহ প্রদর্শন করানো হয়।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫