ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

blank

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাওলাদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির কোম্পানি পাড়া গ্রামে কৃষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় হাওলাদার ওই গ্রামের দুলাল হালদারের ছেলে।

নিহতের চাচা লিটন হাওলাদার বলেন, সকালে নিজ বাড়ির সামনে রাস্তার ধারে একটি রেইনট্রি গাছে ডাল কাটতে ওঠেন হৃদয়। তবে ওই গাছের সঙ্গে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্ত ছিল। এ সময় গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতার কবলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে ঝুলে পড়ে হৃদয়। পরে স্বজনরা তাকে গাছ থেকে রশি বেঁধে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, ডাল কাটতে গিয়ে ওই কৃষক বিদ্যুতায়িত হয়ে গাছেই ঝুলে ছিলেন। পরে স্বজনরা তাকে রশির বেঁধে নিচে নামালেও তিনি মারা গেছেন। পুলিশ হাসপাতালে গিয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫