ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিএনপি’র মনোনীত প্রার্থীর ডোর-টু-ডোর ক্যাম্পেইন শুরু

blank

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ডোর-টু-ডোর ক্যাম্পেইন শুরু করেছেন। 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পরে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে তিনি ভোটসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের সমর্থন কামনা করেন।

blank

দিনজুড়ে তিনি গণসংযোগও করেন। এ সময় দলের উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

blank

বড়সড় জনসমাবেশের পাশাপাশি ডোর-টু-ডোর ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের মধ্যে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগে থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। তারা ইতিপূর্বে প্রতিটি কেন্দ্রভিত্তিক নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করবেন এমন নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছেন।

blank

এবারের নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীরা আগেভাগেই মাঠপর্যায়ে কাজ করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মন জয় করতে নিয়মিত উঠান বৈঠক করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নির্দেশনা অনুসারে তার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে এবিএম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় বর্তমানে কলাপাড়া-রাঙ্গাবালী এলাকায় দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কলাপাড়ায় বিএনপি’র মনোনীত প্রার্থীর ডোর-টু-ডোর ক্যাম্পেইন শুরু

প্রকাশের সময় : ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫