‘ডেভিল হান্ট’ অভিযানে তিন জনকে গ্রেফতার করেছেন কলাপাড়া পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কলাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মাহবুব আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকির।
কলাপাড়া থানা পুলিশ সূত্র জানায়, ডেবিল হান্ট এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিন জনকেই রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মোঃ রফিকুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 




















