আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩নং লালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০ টায় বানাতি বাজার মসজিদ মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। তিনি নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের চলমান রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী হুমায়ুন সিকদার, সভাপতি, কলাপাড়া উপজেলা বিএনপি, এ্যাডভোকেট হাফিজুর রহমান তালুকদার চুন্নু, সাধারণ সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি;
গাজী মো.ফারুক, সভাপতি, কলাপাড়া পৌর বিএনপি; মো. মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাধারণ সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি। আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির,কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃসালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদিকা মোসাঃনার্গিস আক্তারসহ কলাপাড়া উপজেলা মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলনে কলাপাড়া উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩নং লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃআলমগীর হোসেন ডাক্তার এবংসাধারণ সম্পাদক মোঃমজিবর রহমান প্যাদা জানান, সম্মেলনে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে পুরো দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 




















