ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 55
blank

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব পুরো পরিবারকে নিয়ে আনন্দঘন এক মুহূর্তে রয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। 

শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অপূর্ব নিজেই সুখবরটি জানিয়েছেন।

পোস্টে নবজাতক সন্তানের ছোট্ট হাত ধরে থাকা একটি ছবি যুক্ত করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’

তিনি আরও অনুরোধ করেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনাদের প্রার্থনায় রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

পরিবার সূত্রে জানা গেছে, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। চার বছর পর দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

প্রকাশের সময় : ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫