ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

blank

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের লক্ষে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নেন।

এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন: এবিএম মোশাররফ হোসেন- বিএনপি (ধানের শীষ), অধ্যাপক মোস্তাফিজুর রহমান- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), ডা. জহির উদ্দিন আহমেদ- খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি – জামায়াত সমর্থিত জোট)।

নির্বাচন কমিশন (ইসি) অফিস সূত্র জানায়, পটুয়াখালী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে কলাপাড়া উপজেলা ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৮১ জন (পুরুষ: ১,০৮,৮৩৬ এবং নারী: ১,০৫,৬৪৫ জন)। রাঙ্গাবালী উপজেলা ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪ হাজার ৮৬৪ জন (পুরুষ: ৪৭,৬৬১ এবং নারী: ৪৭,২০৩ জন)।

নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো জেলায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী ২৬ প্লাটুন, বিজিবি ৭ প্লাটুন, র‍্যাব ৬টি বিশেষ টিম, দেড় হাজার পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য। মাঠে সক্রিয় রয়েছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকালের মধ্যেই দুর্গম চরাঞ্চলসহ প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশের সময় : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬