ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল

blank

খাগড়াছড়ির রামগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শহিদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়তে ইসলামি রামগড় উপজেলা শাখা। 

শুক্রবার ( ১৯ ডিসেম্বর) বাদে জুমা রামগড় বাজার পুলিশ বক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখা, খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখা ও এনসিপি রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ মিছিল কর্মসূচির সাথে একাত্মা পোষণ করে সমাবেশে অংশগ্রহণ করে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগড় উপজেলা শাখার সভাপতি আবদুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নুর হোসেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা  জাহাঙ্গীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি রামগড় উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা হারুনুর রশিদ।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে তার (ওসমান হাদি) আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ওসমান হাদি হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫