ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না

blank

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

এর আগে, সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার প্রেক্ষিতে আজ শুক্রবারের পরিবর্তে আগামীকাল (শনিবার) মিছিলসহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে।

ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একইসাথে সহিংসতা করার সুযোগ না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে হাদির সংগঠনটি।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না

প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫