ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

blank

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া, তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশের সময় : ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫