ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

blank

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. আবুল কাশেম ও মা মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান নিজেকে ওই মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেন। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হওয়ায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারেন। এমন গুরুতর অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার আশঙ্কা থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

গুরুদাসপুরে অসহায় হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫