ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশের ছোট্ট মেয়ে সামিনা নূর তাজ

blank

বাংলাদেশের গর্বিত ছোট্ট মেয়ে এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ আন্তর্জাতিক এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে ১ম স্থান অর্জন করে একটি গৌরবময় আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে।

এর আগে গত ৩ জুলাই ২০২৬ থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad 2026-এ অংশগ্রহণ করে তাজ এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। ইংরেজি ভাষায় তার অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে সে বাংলাদেশের হয়ে অনন্য অর্জন বয়ে এনেছে।

এই সাফল্যের ধারাবাহিকতায় কিছু দিনের মধ্যে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তাজও অংশগ্রহণ করবে। তার বাবা-মা ও শিক্ষক এবং এলাকার মানুষ বিশ্বাস করেন সেখানেও তাজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও প্রতিষ্ঠানের জন্য আরও গৌরব বয়ে আনবে ইনশাআল্লাহ্।

শিক্ষকগণ ও এলাকাবাসী সামিনা নূর তাজের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জনপ্রিয় খবর
blank

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা অনুষ্ঠিত

এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশের ছোট্ট মেয়ে সামিনা নূর তাজ

প্রকাশের সময় : ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬