ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্থগিত পাকিস্তানি জাল ব্যান্ডের কনসার্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 121
blank

ঢাকার মঞ্চে আয়োজন হওয়া বিদেশি কনসার্টগুলোর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত হয়ে গেল। ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ অ্যারেনায় ‌‘সাউন্ড অফ সোল’ শিরোনামের এই কনসার্ট আয়োজনের কথা ছিল।

তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান স্টেইজ কো কনসার্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এর আগে, ১৪ নভেম্বর পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমতের ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টও হঠাৎ স্থগিত হয়েছিল। এতে অংশ নেওয়ার জন্য নগর বাউল জেমসসহ অন্যান্য শিল্পীরাও প্রস্তুতি নিয়েছিলেন।

এদিকে, ঢাকায় আরও বেশ কয়েকটি বিদেশি কনসার্ট এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাদেরও সময়সূচি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আগামী ৫ ডিসেম্বর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে পাকিস্তানের কাভিশ ব্যান্ড পারফর্ম করবেন। এতে দেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’-ও গান শোনাবেন। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন এই কনসার্ট আয়োজন করছে।

বিদেশি শিল্পীদের কনসার্ট স্থগিত বা সময়সূচির অনিশ্চয়তার মধ্যেও আয়োজকরা ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছেন। তবে শোবিজ মহলে এই অনিশ্চয়তা নিয়ে নেটিজেনদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

এবার স্থগিত পাকিস্তানি জাল ব্যান্ডের কনসার্ট

প্রকাশের সময় : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫