ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি’র ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 156
blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক রূপরেখা ও অঙ্গীকার সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের ‘লা ভিতা’ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৬ দফার ইশতেহারটি জনসমক্ষে প্রকাশ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ‘৩৬ জুলাইয়ের’ সম্মানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।

এনসিপি’র ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬