ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুসলিম সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের

blank

ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

শনিবার (৮ আগস্ট) তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৪৭-৪৮ সালের দিকে একটি রাষ্ট্রের জন্ম হয়, যা বেলফোর ঘোষণার ধারাবাহিকতার ফল। সেই সময় থেকেই সংঘাত চলে আসছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে কোনো ধরনের দ্বিমতের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এই সংঘাত অব্যাহত থাকবে।

খাজা আসিফের দাবি, ইসরায়েলের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ ক্ষমতায় থাকা ব্যক্তির পরিবর্তনের সঙ্গে বদলাবে না। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েল সব সময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা করবে।

প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬