ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 205
blank

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের জলসীমা এড়িয়ে চলতে বলা হয়েছে। (খবর- আল জাজিরা)

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এ সতর্কতা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি ইরানি বাহিনী কোনো মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে, তবে ক্রুরা যেন জোর করে বাধা না দেন। তবে বাধা না দেওয়ার অর্থ এই নয় যে জাহাজে ওঠার সম্মতি দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু সম্ভব ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পূর্ব দিকে যাওয়ার সময় ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচল করতে বলা হয়।

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬