ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামগড় উপজেলা ও পৌর শাখার আয়োজন রামগড় পৌর শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিমউদদীনের নেতৃত্বে রামগড় বিএনপির কার্যালয়ে থেকে বের হয়ে রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি জসিমউদদীন, সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নেতারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অতিদ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।

রামগড় উপজেলা প্রতিনিধি 



















