ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইটনায় টিসিবি পণ্য বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

blank

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তাজুল ইসলাম মানিক মিয়া নামে এক ডিলারের বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে পণ্য না দিয়ে বাইরে বিক্রি করছেন। এতে দীর্ঘদিন ধরে সাধারণ কার্ডধারীরা বঞ্চিত হচ্ছেন।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামে আনন্দ বাজার নদীর পাড়ে হতদরিদ্র মানুষের মধ্যে টিসিবির নির্ধারিত ন্যায্যমূল্যের পণ্য বিতরণের সময় এসব অনিয়ম প্রকাশ পায়। অভিযোগ উঠেছে অনেক কার্ডধারী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও পণ্য পাননি। কিছুক্ষণ বিতরণের পর ডিলারের লোকজন জানিয়ে দেন যে “সব পণ্য শেষ”। মৃগা গ্রামের চাঁন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বলছে পণ্য নেই। তাহলে আমার কার্ডের পণ্য কোথায় গেলো?”

অভিযুক্ত ডিলার মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক তাজুল ইসলাম মানিক মিয়া বলেন, “সব পণ্য ছিল। তবে আমি উপস্থিত ছিলাম না, আমার ভাগ্নে রতন দায়িত্বে ছিল।”

রতন মিয়া জানান, “যা পেয়েছি তা সবাইকে দিয়েছি। কেউ যদি না পেয়ে থাকে, তাদেরকে আগামী মাসে দেওয়া হবে।”

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় খবর

ইটনায় টিসিবি পণ্য বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫