ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন

blank

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। 

এরই ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর) সকালে বাজিতপুর ও নিকলীর দীর্ঘ সড়কজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা জেলার রাজনৈতিক অঙ্গনে সর্বাধিক আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা ধরে অনুষ্ঠিত এই মানববন্ধনে দুই উপজেলার শতশত নেতাকর্মী হাতে হাত রেখে ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানান। নারীরাও সমানভাবে এতে অংশ নেন।

বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্ট ছিলো নানা স্লোগানে মুখর— ‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’, ‘এই আসনে প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা’—ইত্যাদি।

বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বাজিতপুর অংশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নিকলী অংশে নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।

বক্তারা বলেন, দীর্ঘ দুই যুগ ধরে শেখ মজিবুর রহমান ইকবাল বাজিতপুর-নিকলীর বিএনপি নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। কিশোরগঞ্জ-৫ আসনটি বিএনপি’র ঐতিহ্যবাহী দুর্গ হিসেবে পরিচিত, আর ইকবাল এই আসনের ‘প্রাণপুরুষ’। এই আসনে ইকবাল ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মানবে না তৃণমূল ও স্থানীয় জনগণ।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি। ফলে এই দুই আসনে মনোনয়ন নিয়ে আগ্রহ ও আলোচনা তুঙ্গে। ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী ছিলেন ইকবাল এবং তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় দলকে সংগঠিত রাখছেন।

নেতাকর্মীরা অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার জন্য বিএনপি হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫