ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফুল হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

blank

 বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মো. আশরাফুল নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার এই জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের দিন পুলিশ তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়। সে সময় আদালত উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোঁড়া গুলিতে আশরাফুলের বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা কয়েক মেয়াদে তিনি এই পদে আসীন ছিলেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পর রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় স্পিকারের দায়িত্ব পান তিনি। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঠিক ২৭ দিনের মাথায় তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

আশরাফুল হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

প্রকাশের সময় : ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬