ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেলে মিলল নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ

blank

পটুয়াখালীর কুয়াকাটায় আলীশান নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ওই হোটেলের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্টার অনুযায়ী ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল বিকেল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

এরপর, পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ওই নারীকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পান। মরদেহ উদ্ধারের সময় ভেতর থেকে দরজার ছিটকানি লাগানে ছিল বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় ওই নারীর স্বামী পরিচয় দেওয়া আরিফ পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

আবাসিক হোটেলে মিলল নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ

প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫