ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে কার্যকর হচ্ছে গণপরিবহণের বর্ধিত ভাড়া: জেনে নিন কোন রুটে কত

blank

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আজ রোববার (২৬ এপ্রিল) থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহণের বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবার (২৫ এপ্রিল) নতুন এই ভাড়ার তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়ার এই চার্ট টাঙানো থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। এর পরিপ্রেক্ষিতেই বাসের এই নতুন ভাড়া নির্ধারণ করা হলো।

বিআরটিএ-এর প্রকাশিত তালিকা অনুযায়ী ঢাকার তিনটি প্রধান টার্মিনাল—গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী থেকে বিভিন্ন রুটের নির্ধারিত বাসের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের ভাড়া

গন্তব্য (ঢাকা থেকে) ৫১ আসনের বাসের ভাড়া ৪০ আসনের বাসের ভাড়া
পঞ্চগড় ১,০০৫ টাকা ১,২৮১ টাকা
রংপুর ৭৫১ টাকা ৯১১ টাকা
দিনাজপুর ৯৭৪ টাকা ১,২৪১ টাকা
রাজশাহী ৭৭৭ টাকা ৯৯১ টাকা
মেহেরপুর ৭৭৬ টাকা ৯৮১ টাকা
ঝিনাইদহ ৫০১ টাকা ৬৩৯ টাকা

সায়েদাবাদ টার্মিনাল থেকে বিভিন্ন রুটের ভাড়া

চট্টগ্রাম ৭০৪ টাকা ৫৫২ টাকা*
কক্সবাজার ৯০০ টাকা ১,১৪৭ টাকা
টেকনাফ ১,০৪৭ টাকা ১,৩৩‌৫ টাকা
সিলেট ৫৮০ টাকা ৭৪০ টাকা
খুলনা ৫৪১ টাকা ৬৯০ টাকা
বরিশাল ৪৬৪ টাকা ৫৯২ টাকা

মহাখালী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের ভাড়া

ময়মনসিংহ ২৯৪ টাকা ৩৭৫ টাকা
জামালপুর ৩৮৬ টাকা ৪৯২ টাকা
শেরপুর ৪২১ টাকা ৫৩৭ টাকা
কিশোরগঞ্জ ৪০১ টাকা ৫১১ টাকা

প্রেক্ষাপট: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

গত ১৮ এপ্রিল সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলেই পরিবহণ খাতে এই ভাড়া সমন্বয় করা হলো।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

আজ থেকে কার্যকর হচ্ছে গণপরিবহণের বর্ধিত ভাড়া: জেনে নিন কোন রুটে কত

প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬