ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 110
blank

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনও ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি’র সকল ইউনিটের নেতাকর্মীদেরকে দলটির পক্ষে থেকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন তাদের অর্থ দান করার জন্য বলা হয়েছে।

তারেক রহমান ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগে থেকে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ এবং ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি দেশব্যাপী প্রচারণা চালান। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন এবং ২০১৬ সালে ষষ্ঠ সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করছেন।

আগামী মাসে ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

blank

দীর্ঘ ১১ বছর আত্মগোপনে, অবশেষে পুলিশের জালে গ্রেফতার ডাকাতি মামলার আসামি

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

প্রকাশের সময় : ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫