ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে: ডা. শফিকুর রহমান

blank

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। একটা সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে জাতি বসে আছে। এই নির্বাচন অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা চালানো হলে সবাই বুলেট হয়ে বর্জন করবেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই সকল জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে। আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করবো না।

প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি একটি বাক্স পাঠাতে পারি তাহলে বাংলাদেশে ইতিহাস রচনা হবে। আজকে আমাদের দেশে হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছেন। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে চাঁদাবাজদের ঠিকানা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা এদেশে হবে না।

আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশের সময় : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫