ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত নয়, বিএনপিই সমঝোতায় যাবে: মতিউর রহমান আকন্দ

blank

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের সকল ইসলামী ও গণতন্ত্রকামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করবে।

শুক্রবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “যে জামায়াত আল্লামা সাঈদী ও শহীদ আবদুল কাদের মোল্লার মতো নেতাদের রক্তের বিনিময়ে ইসলামী আদর্শের সংগ্রাম চালিয়ে গেছে, সেই জামায়াত কখনো পতিত স্বৈরাচারী শক্তির সঙ্গে আপস করবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি দল এখন নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে— জামায়াত নাকি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং জামায়াতের উত্থানে ভীত হয়ে তারাই এখন ঐ শক্তির দিকে ঝুঁকছে।”

মতিউর রহমান আকন্দ আরও বলেন, “বাংলাদেশের মানুষ আজ ভারতের প্রভাব ও ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। তাই আওয়ামী লীগের রাজনীতির মাটি এই দেশে আর নেই। ছাত্রশিবিরের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ই তার প্রমাণ।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমীর মাওলানা তৈয়্যবুজ্জামান, আবদুস সালামসহ জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীরা। সম্মেলনে কিশোরগঞ্জ জেলার সাত শতাধিক নারী-পুরুষ সদস্য (রুকন) অংশ নেন।

blank

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত নয়, বিএনপিই সমঝোতায় যাবে: মতিউর রহমান আকন্দ

প্রকাশের সময় : ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫