ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 26
blank

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে দেওয়া এই ভাষণে তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

 রাষ্ট্রপতি বলেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এক তাবেদারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। এই আন্দোলনে ৩০ হাজার মানুষ আহত ও পাঁচ শতাধিক ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসায় সরকার ইতোমধ্যে ১,২৪৩টি হেলথ কার্ড এবং ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। এছাড়া ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ ও ঢাকায় ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ স্থাপনের কাজ চলছে।

 একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদের যাত্রা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের অবদানও বিশেষভাবে স্মরণ করেন।

 দেশের অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরে রাষ্ট্রপতি জানান, ২০২৪-২৫ অর্থবছরে অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩৪.৭৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

 আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি বলেন, ব্যাংক খাতে জনআস্থা ফেরাতে ‘অর্থনৈতিক সংস্কার কমিশন’ এবং পুঁজিবাজারের বিগত দিনের অনিয়ম তদন্তে একটি পৃথক শক্তিশালী কমিশন গঠন করা হবে।

blank

দীর্ঘ ১১ বছর আত্মগোপনে, অবশেষে পুলিশের জালে গ্রেফতার ডাকাতি মামলার আসামি

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশের সময় : ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬