ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইফোন এর জন্য যুবক খুন

blank

বিয়ানীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধের জের ধরে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে এ ঘটনা ঘটে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।

সূত্র জানায়, নিহত ইমন আহমদ একটি দামী আইফোন ব্যবহার করতেন। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল আশরাফুলের। মূলত ফোন ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

আইফোন এর জন্য যুবক খুন

প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫