ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা!

blank

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার পা রাখছেন অ্যানিমেটেড সিনেমায়। আসন্ন সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’-তে হিন্দি সংস্করণে কণ্ঠ দেবেন তিনি প্রিয় খরগোশ পুলিশ অফিসার জুডি হপস চরিত্রে।

সংবাদটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ওয়াল্ট ডিজনি স্টুডিওস ইন্ডিয়া প্রকাশ করেছে ‘জুটোপিয়া ২’-এর এক মনোমুগ্ধকর পোস্টার, যেখানে দেখা গেছে শ্রদ্ধা কাপুর ও জুডিকে একসঙ্গে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে সেই পোস্টটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘জুটোপিয়া ২’ হিন্দিতে অসাধারণ জুডি হপসের কণ্ঠস্বর হিসেবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। সে একজন সাহসী, প্রাণবন্ত, উৎসাহী কাটলেট এবং ছোটবেলা থেকেই খুব সুন্দর। আমরা আপনাদের জন্য এক নতুন চমক নিয়ে আসতে চলেছি। সাথেই থাকুন।

ডিজনি পরিবারের নতুন সদস্য হিসেবে শ্রদ্ধাকে স্বাগত জানিয়ে নির্মাতা বলেন, শ্রদ্ধার আকর্ষণ, উদ্যম ও উষ্ণতায় জুডি হপসকে হিন্দি সংস্করণে আরও বেশি আপন করে তুলবে।

জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত ‘জুটোপিয়া ২’ দর্শকদের উপহার দেবে হাসি, আর রোমাঞ্চের নিখুঁত এক সংমিশ্রণ। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৫ সালের ২৮ নভেম্বর।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা!

প্রকাশের সময় : ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫