ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ ট্রলিং বোট জব্দ ও ৫ জেলে আটক

blank

পটুয়াখালীর কলাপাড়ায় একটি আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত কোস্ট গার্ড স্টেশন আন্ধারমানিক এর একটি দল কলাপাড়ার লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি ট্রলিং জালসহ ৫ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়।

জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, জাল এবং আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, মহিপুর, আলিপুর, কুয়াকাটা, লালুয়া ও বাবলাতলায় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির  অবৈধ ট্রলিং বোট আছে। তারা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করে আসছে। যাতে করে সাধারণ খেটে খাওয়া গরিব জেলেরা সাগরে গিয়ে মাছ না পেয়ে খালি হাতে  ফিরতে হচ্ছে। তাই সাধারণ জেলেদের দাবী অবৈধ ট্রলিং বোট অতি দ্রুত যেন বন্ধ করা হয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

অবৈধ ট্রলিং বোট জব্দ ও ৫ জেলে আটক

প্রকাশের সময় : ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫