ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে সার সংরক্ষণে ব্যবসায়ীকে জরিমানা

blank

অবৈধভাবে সার সংরক্ষণের অপরাধে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক ব্যবসায়ীকে জরিরামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসেন এ দণ্ডাদেশ দেন।

বিপাশা বলেন, উপজেলার কৃষকদের কৃষিপণ্য সহজলভ্য করতে ও কৃষি উৎপাদন বাড়াতে তার প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। তবে উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন কৃষি উপকরণ গুদামজাত করে কৃষিপণ্যের সংকট সৃষ্টি করে রেখেছে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে প্রথমবারের জন্য আজ বিকেলে ধামকোল দোগাছি বাজার এলাকায় তার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২(৩) ধারার অপরাধে (বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ বিক্রয়, বিপণন, পরিবহন, বিতরণ ইত্যাদি ও অধিক মূল্যে সার বিক্রি) এক ব্যবসায়ীকে নগদ ৩ হিজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় তিনি এ উপজেলার কৃষিপণ্য গুদামজাতকারীদের প্রতিহত করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

blank

দীর্ঘ ১১ বছর আত্মগোপনে, অবশেষে পুলিশের জালে গ্রেফতার ডাকাতি মামলার আসামি

অবৈধভাবে সার সংরক্ষণে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫