ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ

blank

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করে উপজেলা প্রশাসন রামগড়। 

রোববার (২ নভেম্বর) রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামিমের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার পূর্ব বাগানটিলা (৭ নং ওয়ার্ড)  এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এই বালু জব্দ করে।

ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি। মোবাইল কোর্টের আগমনের পূর্বে সম্ভবত তারা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত ২ টি স্তূপে প্রায় ৫০০০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

blank

জব্দকৃত বালু রামগড় থানার অফিসার্স ইনচার্জ এর জিম্মায় রাখা হয়। জব্দকৃত বালু আইন অনুযায়ী উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানা যায়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম বলেন, কৃষি জমি থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট ও জমির মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

তাছাড়া, উক্ত স্থানে এভাবে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে আশেপাশের ঘরবাড়ি, ফসলি জমি ও জমির পাকা ধান হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সকলের সহযোগীতা কামনা করেন এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

জনপ্রিয় খবর
blank

গুরুদাসপুরে অসহায় হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ

অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ

প্রকাশের সময় : ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫