ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

blank

দিনাজপুরে অনলাইনে মোবাইল অ্যাপ ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী একটি সক্রিয় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা পুলিশের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি’র চৌকস একটি টিম বিশেষ এই অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল কোতয়ালী থানার কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে অভিযান চালায়। সেখানে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে প্রথমে দুইজনকে গ্রেফতার করা হয়।

এরপর, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি টিম পার্বতীপুর উপজেলার মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফার আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। দুই দফার অভিযানে মোট ৫ জনকে আটক করা সম্ভব হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও ডিজিটাল অ্যাপ ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো খেলা পরিচালনা করতো এবং বিভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ লেনদেন সম্পন্ন করতো।

অভিযানে অনলাইন ক্যাসিনো পরিচালনার কাজে ব্যবহৃত নিম্নোক্ত সরঞ্জাম জব্দ করা হয়েছে- ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি মনিটর।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫